Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া

Reporter Name / ৩৭৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিব মিয়া

শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ সভায় কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন মোঃ রাকিব মিয়া এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মোঃ রাকিব মিয়া বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা এবং আমার দল আমাকে নির্বাচিত করলেও আমি আপনাদের পাশে থাকবো, আর নির্বাচিত না করলেও জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজন ও সমস্যায় আমাকে ২৪ ঘণ্টা পাশে পাবেন। অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কাচিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

সভায় অংশগ্রহণকারীরা কাচিয়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় তারা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিব মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category