Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা তজুমদ্দিন
প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে
বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চর মোজাম্মেল চরে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল।

আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আসামির বিবরণঃ
১। নামঃ মোঃ আলমগীর হোসেন (৪১)
পিতার নামঃ মোঃ আনিসুল হক মাঝি
ঠিকানাঃ গ্রামঃ মাওলানা কান্দি, ডাকঘরঃ শশীগঞ্জ, থানাঃ তজুমদ্দিন, জেলাঃ ভোলা
মোবাইলঃ ০১৭১৬৫০২৭১৫

২। নামঃ মোঃ আলমগীর(৪৩)
পিতার নামঃ মোঃ ইসমাইল
ঠিকানাঃ গ্রামঃ দড়ি চাদপুর, ডাকঘরঃ চাচড়া, থানাঃ তজুমদ্দিন, জেলাঃ ভোলা
মোবাঃ ০১৮৮২৯৯০৩৪১

৩। নামঃ আব্বাস মাঝি (৪৬)
পিতার নামঃ মৃত মিন্টু মাঝি
ঠিকানাঃ গ্রামঃ মাওলানা কান্দি, ডাকঘরঃ শশীগঞ্জ, থানাঃ তজুমদ্দিন, জেলাঃ ভোলা
মোবাঃ ০১৭১৪২৭৩৬৪৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category