আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে দুই (০২) দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।প্রশিক্ষণ কোর্সে নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।ভোলা জেলা পুলিশ নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রাখবে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম- সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।