Headline :

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তজুমদ্দিনে দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মো: কবির হোসেন চাপরাশি তজুমদ্দিন প্রতিনিধি।।

বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (4 নভেম্বর) তজুমদ্দিন উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ৪১ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ আরও নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করতে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।

সরকারের এ পাইলট প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category