জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ০৭ নভেম্বর ২০২৬ তারিখ ভোলা জেলা পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি দেশ ও জাতির কল্যাণে ঐক্য, সংহতি, শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। একই সঙ্গে জেলা পুলিশের সকল সদস্যকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও বাংলাদেশ পুলিশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলার সকল থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে একযোগে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম; ডিআইও-১; কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট; আরআই, পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
ভোলা জেলা পুলিশ
জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।