Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

বই-ই মানুষের প্রকৃত বন্ধু : বোরহানউদ্দিনে গ্রন্থাগার দিবসে বক্তারা

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে পাঠাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মোঃ বিল্লাল হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঠাগারের সভাপতি, সম্পাদক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান শিক্ষক নান্টু চন্দ্র বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। জ্ঞান অর্জন ও নৈতিক মানুষ গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশেও যেতে বলেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পঞ্চম ম্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের ‘এ্যট দা লাইব্রেরী’ পাঠটি এই পাঠাগার পরিদর্শনের মাধ্যমে সহজে ও সুন্দরভাবে আত্মস্থ করা যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক ইকবাল হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে বইমুখী করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে জ্ঞানের পরিধি বাড়বে। অনুষ্ঠান শেষে বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category