Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে রদবদল

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে প্রেষণে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে নিয়োগ পেয়েছেন পঞ্চগড় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান।
অন্যদিকে হাইকোর্ট বিভাগের বর্তমান রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার পদেও পরিবর্তন আনা হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে প্রেষণে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আপিল বিভাগের বর্তমান রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category