Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

জামায়াতে ইসলামী বাংলাদেশকে তালেবানী রাস্ট্র বানাতে চায় : মেজর হাফিজ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ইসলাম নিয়ে ব্যবসা কারীদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। জামায়াতে ইসলামী একটি কট্টর বাদী দল। এই কট্টরবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হবো। দাড়িপাল্লা বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে বলে প্রচার করছে, নাউজুবিল্লাহ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা এমন একটি বাংলাদেশ গড়বো যেখানে কোন ধরনের অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো। আমরা গত ১৬ বছর একটা জুলুমবাজ স্বৈরাচার সরকারের কবলে ছিলাম। বিএনপি ১৭ বছর ভোটের অধিকার নিয়ে লড়াই করে মামলা হামলা গুম খুনের শিকার হয়েছে। ২০২৪ এর জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের অত্যাচারিরা দেশ ছেড়ে পালিতে বাধ্য হয়েছে।
জনসভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা মিন্টু, সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সভাপতি একেএম মহিবুল্লাহ নাগর,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসাহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category