Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ’র গণসংযোগ

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে নিজের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে তিনি দিন-রাত বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন গ্রাম-গঞ্জ, হাট-বাজার, রাস্তার মোড় ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন বলেন, আমি নির্বাচিত হলে হাজীপুর, গঙ্গাপুর, সৈয়দপুরের চরগুলো অবৈধ দখল মুক্ত করবো ইনশাআল্লাহ। ভোলা-বরিশাল সেতু আন্দোলন করেছি, সেই সেতু বাস্তবায়নে ভুমিকা রাখব। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চাই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার ধারাবাহিক ও সুসংগঠিত গণসংযোগ ভোলা-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় ভূমিকা রেখে আসছেন। জেলেদের চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নিয়েছেন এবং পৌর টোল মওকুফের জন্য তার আইনি উদ্যোগের ফলে পৌরসভার টোল বন্ধ হয় বলে দাবি করেন স্থানীয়রা। অনেকের মতে, তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার আরও দৃঢ়ভাবে ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category