Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা’র একটি দল ভোলা সদর থানাধীন শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যমানের এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. কালাম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম চরখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ইউনুস ডাক্তার। অভিযান শেষে জব্দ করা গাঁজা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানা-এর কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড সূত্র জানায়, মাদকের ভয়াল আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category