Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ডার্বির ঠিক আগে রিয়ালকে আরও বিপাকে ফেলল বার্সেলোনা

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

আর কিছুক্ষণ পরই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে। তার ঠিক আগে রিয়ালকে আরও বিপাকে ফেলে দিল বার্সেলোনা। রোববার লা লিগায় রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে দলটা। তাতে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।
২৪তম মিনিটে জোয়াও কান্সেলোর কর্নার থেকে রোনাল্ড আরাউহোর হেডে একমাত্র গোলটি আসে। তবে এই জয়ে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার ভূমিকা গোলদাতার চেয়ে কম ছিল না।

ম্যাচে বার্সেলোনা শুরুতে কিছুটা রয়ে সয়েই খেলছিল। গার্সিয়াই একাহাতে দলকে বাঁচান। স্পেনের জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া এই গোলরক্ষক দ্বিতীয়ার্ধে রায়োর চাপের মুখে একের পর এক অবিশ্বাস্য সেভ করেন।

অন্যদিকে রাফিনিয়া সুযোগ নষ্ট করেছেন বারবার। তার ব্যর্থতায় একাধিক গোল পেতে পেতেও পায়নি বার্সা।

মানসিক স্বাস্থ্যের জন্য নেওয়া বিরতির পর খুব বেশি মাঠে নামেননি আরাউহো। তবে সবশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৭-২ চ্যাম্পিয়নস লিগ জয়ে বিকল্প হিসেবে এসেছিলেন। রোববার এরিক গার্সিয়াকে বিশ্রাম দেওয়ায় ফ্লিক আরাউহোকে রাইটব্যাকে শুরু করান এবং তিনি জয়সূচক গোলে দলকে প্রতিদান দেন।

দ্বিতীয়ার্ধে রায়ো আধিপত্য বিস্তার করে এবং সমতার কাছাকাছি যায় একাধিকবার। গার্সিয়া আলভারো গার্সিয়াকে ঠেকান এবং উনাই লোপেজের হেডও ঠেকিয়ে দেন। ভাগ্যও সঙ্গ দিয়েছে তাকে, প্রতিপক্ষের পাচা এস্পিনো হাই ডিফেন্সিভ লাইন ভেদ করে একা পেয়েও বারের উপর দিয়ে শট নেন।

ফলে বার্সা জয় নিয়ে মাঠ ছাড়ে। এর ফলে ২৯ ম্যাচ শেষে দলটার ঝুলিতে ৭৩ পয়েন্ট জমা পড়ল। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৬, তারা একটি ম্যাচ কম খেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category