Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভোলা ডায়াবেটিক সমিতির সভাপতি গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ভোলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভোলা জেলা ডায়াবেটিক সমিতির উদ্যাগে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় ভোলা ডায়াবেটিক সমিতির সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সেক্রেটারি আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুছ, নির্বাহী সদস্য প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও ‘আজকের ভোলা’র সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য অধ্যক্ষ মিসেস খালেদা খানম, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য তরিকুল ইসলাম কায়েদ এবং ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, গোলাম নবী আলমগীরের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ভোলা জেলার জন্য গর্বের বিষয়। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং তিনি নির্দিষ্ট কোনে দলের নয় বরং ভোলা জেলার সকল দলের সকল মতের আপামর জনসাধারণের জন্য কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।
ভোলা ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মঞ্জু খান এবং ভোলা জেলা ডায়াবেটিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category