ভোলা জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ভোলা জেলা প্রেসক্লাব-এর ২০২৬-২০২৮ মেয়াদের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সম্মানিত জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ভোলার প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ভোলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি অপরাধমুক্ত ও নিরাপদ ভোলা গড়া সম্ভব।
শপথ গ্রহণ ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত শিল্পী এবং দেশবরেণ্য ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।