Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পানি নিষ্কাশনের অভাবে ভয়াবহ জলাবদ্ধতায় ভোলার বাপ্তা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলতাজের রহমান কলেজের পেছনের বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা দিয়েছে এমন চিত্র। টানা বর্ষণ এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ১৩০ হেক্টর জমিতে আবাদ করা সয়াবিন, বাদাম, মুগ ডাল ও মরিচসহ বিভিন্ন রবিশস্য পানির নিচে তলিয়ে পচে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের চোখের সামনেই প্রায় ২ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি।
এ ক্ষয়ক্ষতির প্রতিবাদে এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার (৫ মে) সকালে বাপ্তা চরনোয়াবাদ চৌমুহনী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন থানা কৃষক দলের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, বাপ্তা ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি পাবেল মাতাব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে কৃষকরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা ফসল আবাদ করেছিলেন। কিন্তু জলাবদ্ধতার কারণে সব ফসল পানির নিচে নষ্ট হয়ে গেছে। এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কৃষকরা আরও বলেন, “এখানে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক।”
ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সরকারি সহায়তার আশায় দিন গুনছেন বাপ্তা এলাকার শত শত কৃষক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category