Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলা জেলার মনপুরা থানা পুলিশের অভিযানে ১০ (দশ) পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, মনপুরা থানা, ভোলার নেতৃত্বে মনপুরা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনপুরা থানা পুলিশের একটি টিম অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

অদ্য ০৯ মে ২০২৬ ইং তারিখ মনপুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলাম এর নির্দেশে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মনপুরা থানাধীন ০৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া ০৬নং ওয়ার্ডস্থ জনৈক সম্পদ এর মটোরসাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ রহিম (২৫) ও ২। মোঃ শিহাব (১৯) দ্বয়কে মোট ১০ (দশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ আঃ রহিম (২৫), পিতা- মোঃ খোরশেদ আলম, মাতা- কহিনুর বেগম।
২। মোঃ শিহাব (১৯), পিতা- আবুল কালাম আজাদ।
উভয় সাং- চরগোয়ালিয়া ০৭নং ওয়ার্ড, ০৩নং উত্তর সাকুচিয়া ইউপি, থানা-মনপুরা, জেলা-ভোলা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-৫, তারিখ-০৯ মে, ২০২৬; জিআর-৩৫/২০২৬ রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category