Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬


আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষকের জন্য কেমন বাজেট প্রয়োজন এবং কৃষকের নানাবিধ সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন, ঢাকা জেলা’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দীন ফরাজী। তিনি বলেন, কৃষকবান্ধব বাজেট প্রণয়ন ছাড়া দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা টেকসই হবে না। কৃষকের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন, ঢাকা জেলা’র সভাপতি আশরাফ উজ্জামান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুয়াদ স্বনম, আদমজী আলাউদ্দীন, নাছির ব্রাইট, তাইজুল ইসলাম ফারুক, কামাল হোসেন, শামীম হোসেনসহ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা কৃষকের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী ও কার্যকর বাজেট প্রণয়নের আহ্বান জানান এবং কৃষকদের অধিকার আদায়ে
ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে:
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন, ঢাকা জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category