Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জুন, ২০২৬ খ্রি. (১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ) এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই আধুনিকায়িত মেসের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

মেসের নতুন ও মনোরম পরিবেশে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ ‘প্রীতিভোজ’ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত পরিশ্রম করে ডিউটি সম্পন্ন করেন, তাই তাদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে মেসটির আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে এবং এটিকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, “পুলিশ সদস্যদের কেবল অধস্তন কর্মচারী নয়, বরং পরম শ্রদ্ধেয় সহকর্মী এবং একজন মানুষ হিসেবে বিবেচনা করে তাদের জন্য একটি সুন্দর ও মানসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করার প্রয়াস এটি।”

এছাড়া পুলিশ সুপার মহোদয় আরো বলেন, “একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার পাশাপাশি মেসের শৃঙ্খলা বজায় রাখা এবং এটি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মূল দায়িত্ব মেসের সদস্যদের নিজেদেরই নিতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category