Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভোলা জেলা সদর কোর্টে কর্মরত কনস্টেবল/৫৩১ মোঃ শাহাবুদ্দিন ফকির (বিপি-৮৪০৪০২১২০৪) আজ ২৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ভোলা জেলার অফিসার পাড়ায় ভাড়া বাসায় তাঁর নিজ শয়ন কক্ষে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাদার এই পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

আজ বিকাল ০৫:৩০ ঘটিকার সময় ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন ও মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুম মোঃ শাহাবুদ্দিন ফকির ০১-০১-১৯৮৪ খ্রিঃ বরিশাল জেলার গৌরনদী থানাধীন দক্ষিণ বিজয়পুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আদম আলী। তিনি ২০০৪ সালের ১লা মার্চ পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুদীর্ঘ ২২ বছর ০৪ মাস ২৭ দিনের চাকুরীজীবনে তিনি ডিএমপি ঢাকা, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলা জেলাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ০৭-০৭-২০১৭ খ্রিঃ তারিখ থেকে ভোলা জেলায় কর্মরত ছিলেন। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে ভোলা জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।

জেলা পুলিশ ভোলা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category