বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপির আয়োজিত আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে কর্মসূচির পরিবেশ।
এ সময় নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
🇧🇩 বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।