Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

পথে-প্রান্তরে ছুটছেন জামায়াত প্রার্থী ও কর্মী-সমর্থকরা

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দ্বীপজেলা ভোলার ৪টি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ ভোলা সদর-১ আসন। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছে গোলাম নবী আলমগীর। যদিও আসনটি শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে ছেড়ে দিতে হচ্ছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। ২০০৮ সালে ধানের শীষের প্রতীক নিয়ে এ আসন থেকে বিজয়ী হয়েছেন আন্দালিব রহমান পার্থ। তবে এবার বিএনপির জোটে থাকলেও ভোট করবেন তার দলের প্রতীকে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় পার্থ ভোলা সদর আসনে এখনো না নামলেও তার দলের নেতা-কর্মীরা চালিয়ে যাচ্ছে গরুর গাড়ী মার্কার প্রচারণা। তবে সশরীরে না থাকলেও নেতা-কর্মীদের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

এদিকে বিএনপি ও বিজেপির পাশাপাশি ভোট চেয়ে পথে-প্রান্তরে ছুটে চলছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা। ভোলা সদর উপজেলার এমন কোন পাড়া-মহল্লা নেই যেখানে জামাতে ইসলামীর পক্ষে দাঁড়ির পাল্লার দাওয়াত পৌঁছেনি। ফজরের নামাজের পরই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা দাঁড়ির পাল্লার দাওয়াত নিয়ে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে।

অন্যদিকে এমপি প্রার্থী নজরুল ইসলাম একেক ওয়াক্ত নামাজ একেক মসজিদে পড়েন এবং মানুষের কাছে দাঁড়ির পাল্লার ভোট চান। নির্বাচনী আচরণ মেনে ছোট পরিসরে সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি। নজরুল ইসলাম এমপি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলার স্বাস্থ্য সেবা উন্নতি করণসহ নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category