Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

কাফনের কাপড় পরে ভোলায় বিএনপির বিক্ষোভ, সড়ক অবরোধ

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কাফনের কাপড় পরে ভোলায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ভোলা সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক নেতাকর্মী সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা সদর আসনে যাকে জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে, গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলাম নবী আলমগীর। তাই তাকেই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করতে রাজি নন। প্রয়োজনে সংশ্লিষ্ট দলকে আলাদাভাবে নির্বাচন করার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, যুবদল নেতা নিক্সন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. ইফতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।সমাবেশ শেষে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নেতা-কর্মীরা জানান, একই দাবিতে আগামীকাল শনিবার বিকেল ৪টায় আবারও সমাবেশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category