Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর মিলল সিয়ামের নিথর দেহ,শোকস্তব্ধ এলাকা

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাঁশ বাগান থেকে সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত একটি বাঁশ বাগান থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম ওই গ্রামের শিপন আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। সিয়াম দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশ বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা শিপন আলী জানান,সোমবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে সিয়াম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান,প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে এক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category