Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

মুসাব্বির হত্যার প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলা শহরের মহাজনপট্টি জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা মুসাব্বির হত্যাকান্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন দলের একজন ত্যাগী সংগঠক। তার হত্যাকান্ড একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, কোষ্ট গার্ডসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category