Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ভোলায় মেঘনা নদীতে পড়ে যাওয়া এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ইলিশা জংশন ফেরিঘাটের পুরাতন পন্টুন সংলগ্ন মেঘনা নদীর তীরে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়। এ সময় ওই এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল।
শিশুটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি টহল দলের নজরে আসামাত্রই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিক ও দক্ষ অভিযানের মাধ্যমে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কন্যা শিশুটির নাম হাবিবা (৭)। সে ভোলা সদর উপজেলার কালুপুর এলাকার মোহাম্মদ হাবিবের মেয়ে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় তারা নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে রবিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম এ তথ্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category