Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

তজুমদ্দিনে পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ হারালেন যুবক

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে মো: শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো: ইউনুস মিস্ত্রির ছেলে। অপরদিকে, অভিযুক্ত তামিম একই এলাকার নুরনবী মিয়ার ছেলে।

জানা গেছে, শাকিলের ছোট ভাই রাকিবের থেকে ৬০০ টাকা পেতেন তামিম। শনিবার বিকেলে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে তামিম রাকিবের কাছে তার পাওনাকৃত ৬০০ টাকা ফেরত চান। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে রাকিবের বড় ভাই শাকিল ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংস করে দেন। এই ঘটনার জেরে সন্ধ্যায় পূনরায় শাকিলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তামিম। সেখানে একপর্যায়ে শাকিলের মাথায় স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তামিম। স্ট্যাম্পের আঘাতে শাকিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category