Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

অনাবাদি ও বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে উপকরণ

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ভোলার লালমোহনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৫ কৃষক মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা কাযালয় থেকে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন। উপকরণের মধ্যে ছিলো চারা ৪টি, পানির ঝাঝরী ১টি, ইউরিায়া ১০ কেজি, ডিএপি ৫ কেজি, এমপিও ৪ কেজি, জিপসাম ৫ কেজি, বীজ ১৫ প্যাকেট, বীজ সংগ্রহের পাত্র ৩টি, গার্ডেন নেট ১টি, সাইন বোর্ড ১টি।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন এসময় বলেন, পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এবছর লালমোহন উপজেলায় ২৫জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছি। কৃষকের নিজের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করার লক্ষ্যে এ প্রকল্পটি চলমান রয়েছে। এক শতাংশ জমিতে উৎপাদনের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগণ এতে উপকৃত হবেন। এছাড়া উপজেলা কৃষি অফিস হতে সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category