Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

তজুমদ্দিনে জানাযা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ভোলার তজুমুদ্দিনে জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোঃ বাবুল (৪৫)। তিনি পেশায় মুদি দোকানদার। তাঁর পিতা মোঃ গেদু মাঝি। তিনি তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্যা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবুল তাঁর ভাগ্নির জানাযা শেষে আড়ালিয়া হাওলাদার বাড়ির পূর্ব পার্শ্বের মোড়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা পিছনের দিকে ঘোরাতে গিয়ে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিতে হাসপাতালে আনার আগেই মারা যান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category