Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

পাঁচবিবিতে হাদি হত্যার বিচারের দাবীতে অবস্থা

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ ছাত্র জনতা।
১৯ জানুয়ারি সোমবার দুপরে সাধারণ ছাত্র জনতা পাঁচবিবির ব্যানারে পাঁচবিবি – হিলি সড়কের পাঁচমাথা এলাকায় এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা অবস্থান কর্মসূচীতে

পাঁচবিবি এন এম বালিকা উচ্চ বিদ্যালয়, এল বি পাইলট উচ্চ বিদ্যালয়, দারুল ইসলাহ একাডেমি ২ শতাধিক ছাত্র/ছাত্রী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান, হাসিব, ওবায়দুল হক, আকাশ, জাশেদ,আলিফ সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, জুলাইয়ের সম্মুখ যোদ্ধা শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। তিনি মারা গেলেও তার হত্যাকারীকে গ্রেফতার করা হয়নি। অথচ খুনিরা দেশ থেকে নিরাপদে পালিয়ে যায়। অনতি বিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার করা না হলে ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দেন।
পরে হাদি হত্যার বিচারের পক্ষে জনমত গড়তে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন সাধারণ ছাত্ররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category