Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

সানের উদ্যোগে বোরহানউদ্দিনে গাভী পেলেন অসহায় পরিবারগুলো

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় সমাজ উন্নয়ন সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান)–এর বাস্তবায়নে গাভী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)–এর ২০২৪–২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের মাধ্যমে “দারিদ্র্য বিমোচনে গাভী পালন কর্মসূচি” আওতায় বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর (একাংশ) গ্রামে দারিদ্র্য ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, সংস্থাটির উপকারভোগী বাছাই প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও যথাযথ। বিতরণকৃত বকনা বাছুরগুলোও ছিল উন্নতমানের। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “সরকার আপনাদের স্বাবলম্বী করার জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। গাভী পালন করে নিজেরা আত্মনির্ভরশীল হয়ে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু জাফর মোঃ ছালেহ, চেয়ারম্যান, সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও); সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category