Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে ‘হাঁস’ প্রতীক তুলে দেন।
রুমিন ফারহানা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পরে বিএনপি তাকে বহিষ্কার করে।
প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা জানান, হাঁস প্রতীকটি তার ব্যক্তিগতভাবে পছন্দের। তিনি বলেন, তার বাড়িতেও হাঁস পালন করা হয় এবং আগে থেকেই এই প্রতীক বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category