Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

নিরাপত্তা ও শৃঙ্খলায় বজায় রাখতে দৌলতখানে নৌবাহিনীর টহল

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার দৌলতখান বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নৌবাহিনীর একটি টহল দল দৌলতখান বাজারের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ জনগণকে সচেতন করেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এই টহল কার্যক্রমের মূল লক্ষ্য। টহল চলাকালে বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে চলাচল ও পার্কিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category