Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকায় শুরু হয়েছে লোকালি লেড অ্যাডাপটেশন প্ল্যান (এলএলএপি) ডেভেলপমেন্ট পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চর কুকরি-মুকরিতে অবস্থিত অ্যাডাপটেশন লার্নিং সেন্টার (এএলসি)-এর কনফারেন্স কক্ষে কর্মশালাটির উদ্বোধন করা হয়। কর্মশালাটি শেষ হবে আজ শনিবার।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল লক্ষ্য হলো-জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের আলোকে একটি কার্যকর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির জাতীয় সমন্বয়কারী ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মো. মোস্তফা কামাল। সঞ্চালনা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমান।
বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি পড়ছে উপকূল ও চরাঞ্চলের মানুষের ওপর। এসব এলাকার মানুষের স্থানীয় জ্ঞান, বাস্তবতা ও সক্ষমতাকে গুরুত্ব না দিলে কোনো অভিযোজন পরিকল্পনাই টেকসই হবে না। তাই স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি।
কর্মশালায় স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু ঝুঁকি, জীবিকায় এর প্রভাব, অভিযোজন কৌশল এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দলগত আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, ইউএনডিপির এসজিপি প্রোগ্রামের আওতায় পরিচালিত এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে টেকসই অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category