Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন: তারেক রহমান

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার সকালবেলা ভোট কেন্দ্রে গেলে হবে না। ভোর বেলায় যেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে যাবেন। সেখানে গিয়ে সবাই একত্রিত হয়ে ফজরের জামাত আদায় করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন।
রোববার রাত ৯টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্টে একটি পরিবর্তনের পর মানুষ অনেক প্রত্যাশা করছে। তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে মানুষকে ফ্যামিলি কার্ড দেব। কৃষকদেরকে কৃষি কার্ড দেব। বেকার এবং তরুণ সমাজকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। মসজিদের ইমাম-খতিব মুয়াজ্জিনদেরকে ভাতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করব।

তিনি বলেন, আমরা জানি এ অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের সবজি ভান্ডার। আবার অনেক তরুণ এবং যুবক বেকার রয়েছে। বিএনপি আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি দেশ নিয়ে যে পরিকল্পনা করে তা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা বিএনপির জানা আছে। বিএনপি জানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।

তারেক রহমান বলেন, আমরা বলেছি ক্ষমতায় গেলে মা-বোনদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা সে কথা বলিনি যে ফ্যামিলির সবকিছু আমরা দেব। আমরা বলেছি ধীরে ধীরে মানুষের চাহিদা পূরণ করব। নির্বাচিত একটা সরকারের মেয়াদ থাকে পাঁচ বছর। আমরা চেষ্টা করব মা বোনদের কাছে এই ফ্যামিলি কার্ডটা কিভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category