Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতস্টাফ

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী আশরাফ সিদ্দিকী জাকীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ছালেহ্উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। পরে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন বিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদ তাহসিনুল হাওয়া। ক্রীড়াবিদদের শপথবাক্য পাঠ করান নিশাত ফারজানা প্রকৃতি।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে উপহার তুলে দেন। এসময় ক্রীড়া কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা বেগম, সিনিয়র শিক্ষক তাপস চন্দ্র তালুকদার, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক শাহা জামাল, সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শারমিন জাহান, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ছানী, সহকারী শিক্ষক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ লিসন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. জুকরান হোসেন কিরণসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category