Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

কথা বললেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত: অ্যাম্বার হার্ড

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

অভিনেতা জনি ডেপের সঙ্গে বহুল আলোচিত মানহানি মামলা নিজের জীবনের উপর কীভাবে প্রভাব ফেলেছে, সে বিষয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজেকে এখন ‘নীরব’ এবং সমাজ থেকে একপ্রকার ‘নিমজ্জিত’ অবস্থায় অনুভব করছেন।
টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ‘সাইলেন্সড’ শিরোনামের একটি নতুন তথ্যচিত্রে, যা শনিবার (২৪ জানুয়ারি) সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে।
হার্ডের ভাষায়, ‘আমি বুঝতে পারিনি যে একজন নারী হিসেবে নিজের কণ্ঠস্বর ব্যবহার করা আমার জন্য এতটা ক্ষতিকর হতে পারে। আমি আমার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি এখানে আমার গল্প বলতে আসিনি। সত্যি বলতে, আমি আর আমার কণ্ঠস্বর ব্যবহার করতেও চাই না—এটাই যত সমস্যার।’

টিএমজেড জানায়, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট-এ হার্ডের প্রকাশিত একটি মতামত কলামের জেরে এই আইনি লড়াইয়ের সূচনা হয়। ওই লেখায় হার্ড পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন। এরপরই জনি ডেপ তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত আদালত ডেপের পক্ষে রায় দেন এবং অভিনেত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। তবে একই সঙ্গে হার্ডের পাল্টা মামলার একটি অংশেও জুরি তার পক্ষে রায় দেন।

বিচারের রায়ের পর অ্যাম্বার হার্ড জনজীবন থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন। তিনি স্পেনে চলে যান এবং কিছুটা সাধারণের মতোই জীবনযাপন শুরু করেন। মাঝের এই সময়টায় তাকে নিয়ে জনসাধারণের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা চললেও তা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

অন্যদিকে, খাদের কিনারায় চলে যাওয়া জনি ডেপের ক্যারিয়ার নতুন করে গতি পেয়েছে। বর্তমানে নতুন সিনেমায় কাজ করছেন তিনি, পাশাপাশি আল পাচিনোর মতো অভিনেতাকে নিয়ে নির্মাতার ভূমিকাতেও দেখা গেছে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category