ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর পর সুযোগ এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। এবং একটা ভোট প্রদান করার। আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।