Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলায় পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কার্যক্রম বাস্তবায়ন করছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ২০২৫-২০২৬ অর্থবছরের স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) প্রকল্পের আওতায় দৌলতখান উপজেলার উত্তর জয়নগর শাখার ১০ জন সদস্যের মাঝে ১০০টি জলবায়ু সহনশীল পেকিন জাতের হাঁসের বাচ্চা, প্রয়োজনীয় খাবার ও ওষুধ বিতরণ করা হয়। সদস্য পর্যায়ে প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সদস্যদের হাতে উপকরণ তুলে দেন জিজেইউএস-এর উপ-পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা এবং উত্তর জয়নগর শাখা ব্যবস্থাপক রত্না সিং। এ সময় তারা সদস্যদের উদ্দেশে জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপ-পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা বলেন, ভবিষ্যতে এসব প্রদর্শনী খামার ধাপে ধাপে প্যারেন্টস্টক খামারে রূপান্তর করা হবে। এসব খামার থেকে কর্মএলাকায় গুণগতমানের হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা স্থানীয় পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণ ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়ক হবে। তারা এ সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category