Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল 1 January, 2026 / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মাধ্যমিক স্তরের ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব হয়নি। তবে জেলার সব বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সু-শৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এসব শিক্ষার্থীর জন্য মোট ৫০ লাখ ২৪ হাজার ১৫৩ কপি পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থী পেয়েছে ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮ কপি বই। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫ কপি বই। তবে মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী এখনো সব বই পৌঁছায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ শ্রেণির বই গ্রহণ করে।

আরও পড়ুন
ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল 1 January, 2026


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category