Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইতে স্বাক্ষর

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছেন।

সোমবার পাকিস্তান সরকারের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলারে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ সোমবার বিকালে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করেন। বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

শোক বইতে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দু্’দেশের মধ্যকার সম্পর্ক আরো উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category