Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের সন্তান।

বোরহানউদ্দিন থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল সকালে বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট এলাকায় বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেলের পিছনের অংশের একটি কেবিন থেকে ৯শ’ ৫০ পিচ ইয়াবাসহ ওমর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা ইয়াবাগুলো বিক্রয়ের জন্য ওই ব্যবসায়ী চরফ্যাশন থেকে বোরহানউদ্দিনে আসেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওমর আলীকে কুঞ্জেরহাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে থাকবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত দুই বছরের মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবার এতবড় চালান আটক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category