Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করন।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে ফিফা সভাপতি বাংলাদেশের সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ডে গভীর শোক এনসিপির, শাস্তি দাবি
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ডে গভীর শোক এনসিপির, শাস্তি দাবি
ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
হঠাৎ প্রিয়জন হারানোর শোক কিভাবে সামলাবেন?
হঠাৎ প্রিয়জন হারানোর শোক কিভাবে সামলাবেন?
হবিগঞ্জে প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ
হবিগঞ্জে প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ
খেলা

প্রকাশ: শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৪
শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয়
ক্রীড়া ডেস্ক
শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয়
ছবি : মীর ফরিদ, সিলেট থেকে
লক্ষ্যটা খুব বড় ছিল না। ওভারপ্রতি প্রয়োজন ছিল সাত রানেরও কম। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে মাত্র ছয় বলের ব্যবধানে চার উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। ২৮ রানে চার উইকেট হারানোর পর ম্যাচ যেন রাজশাহীর দিকেই হেলে পড়েছিল।

সেই বিপর্যয় সামাল দেন মেহেদী হাসান ও হাসান নেওয়াজ। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৪০ রান। পরে নেওয়াজের সঙ্গে আসিফ আলী যোগ করলে চাপ কিছুটা কমে, ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় আরো ৩৫ রান।

তবে শেষদিকে রিপন মণ্ডল ও তানজিম হাসান সাকিবের আঁটসাঁট বোলিংয়ে ম্যাচে ফেরে রাজশাহী ওয়ারিয়র্স।

শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১০ রান। অফ স্পিনার এসএম মেহরবের প্রথম তিন বলে ৮ রান এলেও পরের দুই বলে ডট দিয়ে নাটক বাড়ান নেওয়াজ। কিন্তু শেষ বল লং অফে ঠেলে দেওয়া শটে নওয়াজ ও শরীফুল ইসলাম তুলে নেন প্রয়োজনীয় দুই রান। উল্লাসে মাতে চট্টগ্রাম শিবির।
গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ও ফিল্ডিংয়ের ভুল রাজশাহীর জন্য কাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে চাপের মুখে ঠান্ডা মাথার ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুটা ভালো হলেও চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিম আউট হতেই ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরা সুবিধা করতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এসএম মেহরব। আকবর আলী ১৬ বলে ১৭ রান করেন, আর শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

চট্টগ্রামের পক্ষে আমের জামাল ২৩ রান খরচ করে নেন তিন উইকেট। দুটি করে উইকেট শিকার করেন শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জবাব দিতে নেমে শুরুতেই খেই হারায় চট্টগ্রাম। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দ্রুত বিদায় নেন। অধিনায়ক শেখ মেহেদী ২৫ বলে ২৮ রান করে আউট হলে দায়িত্ব পড়ে হাসান নেওয়াজ ও আসিফ আলীর ওপর।

আসিফ আলী ২৫ বলে ২৭ রান করে বিদায় নিলেও নওয়াজ একপ্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে শেষ বলেই নিশ্চিত করেন দলের জয়।

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরো দৃঢ় করল চট্টগ্রাম রয়্যালস।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
খেলা
প্রকাশ: শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬ ১৬:২৬
আরেক গোলমেশিনকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি
ক্রীড়া ডেস্ক
আরেক গোলমেশিনকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজেদের প্রথম সই সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি। ঘানার উইঙ্গার আঁতোয়ান সেমেনিওকে থেকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। সিটির সঙ্গে সেমেনিওর চুক্তির মেয়াদ থাকবে ২০৩১ সাল পর্যন্ত।

চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, সেমেনিওর ৬৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার) রিলিজ ক্লজ পরিশোধেই রাজি হয়েছে সিটি।

তাকে পেতে একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দৌড়ে জয়ী হয় পেপ গার্দিওলার দল।
২৬ বছর বয়সী এই উইঙ্গার দুই প্রান্তেই খেলতে সক্ষম। চলতি মৌসুমে এ দুর্দান্ত ফর্মে থাকা সেমেনিও এখন পর্যন্ত করেছেন ১০ গোল, যা তাকে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রেখেছে। পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্টও।

ক্লাবে যোগ দিয়ে সেমেনিও বলেন, ‘পেপ গার্দিওলার অধীনে গত এক দশকে ম্যানচেস্টার সিটির আধিপত্য আমি দেখেছি। তারা শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অসাধারণ সাফল্য পেয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘এটি এমন একটি ক্লাব যেখানে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়। বিশ্বমানের খেলোয়াড়, সুযোগ-সুবিধা এবং পেপের মতো ইতিহাসের অন্যতম সেরা কোচ।

আমার উন্নতির সুযোগ এখনো অনেক, তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এই ক্লাবে আসা আমার জন্য একদম আদর্শ। আমার সেরা ফুটবল এখনো সামনে।’
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
খেলা
প্রকাশ: শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬ ১৫:১৯
তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
ক্রীড়া ডেস্ক
তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন, যদিও পরে তা মুছে ফেলেন।

তবে স্ট্যাটাসটি মুছে ফেলার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা, সমর্থন ও বিরোধিতায় বিভক্ত হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।

ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটোকার্ড ফেইসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’

সেই পোস্ট দীর্ঘক্ষণই ছিল তার পাতায়। পরে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা শুরু করে গভীর রাতে কোনো একটা সময়ে তিনি তা মুছে ফেলেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া ও সেটির প্রেক্ষিতে আগামী মাসের বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার থেকেই উত্তাল দুই দেশের ক্রিকেট। চলমান এই সঙ্কট নিয়ে তামিম নিজের মতামত জানান মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে।

তামিম এখন বোর্ডে থাকলে কোন সিদ্ধান্ত নিতে, সেই প্রশ্ন ছুটে যায় তার দিকে। তিনি বলেন, ভবিষ্যতকে ভাবনায় রেখে তিনি পদক্ষেপ নিতেন।

‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। কোনো সন্দেহ নেই।’
‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’
মূলত সরকারের নির্দেশেই ভারতে যেতে না চাওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এমন গুঞ্জন চলছে কিছুদিন ধরেই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও উঠে এসেছে, শুরুতেই এত কঠোর পদক্ষেপের ভাবনা ছিল না তাদের। কিন্তু সরকারের হস্তক্ষেপেই তারা বাধ্য হয়েছেন।

তামিম ইকবালের কথায়ও সেটিরই ইঙ্গিত ফুটে উঠেছে। “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ‘ইন্ডিপেন্ডেন্ট বডি’ মনে করি। অবশ্যই সরকার এটা অনেক বড় অংশ এবং সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদেরও নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে হবে এবং তারা যদি মনে করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক, সেটা নিতে হবে। কারণ, লোকের মতামত অনেকরকম থাকবে। কিন্তু সবকিছু সেভাবে চিন্তা করলে এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।”

‘আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো, ওই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

আবেগের পাশাপাশি ক্রিকেটীয় বাস্তবতা দিয়ে সবকিছু বিবেচনার কথা বলেন তামিম।

‘সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে। কিন্তু আপনার ভবিষ্যৎ, সবকিছু চিন্তা করে… আপনি যদি দেখেন, আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।

এই কথাগুলি লেখা ফটোকার্ড শেয়ার করেই বিসিবি পরিচালক নাজমুল এমন মন্তব্য করেন।

গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটেগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

বিসিবির ওই নির্বাচন নিয়ে তখন প্রশ্ন উঠেছিল অনেক, ছড়িয়েছিল বিতর্ক। পুরো নির্বাচন প্রক্রিয়াতে সেই সময়ের ক্রীড়া উপদেষ্টা প্রবল প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছিল বারবার। ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল। নির্বাচনে ‘সরকারে নগ্ন হস্তক্ষেপ’, নানারকম ‘অনিয়ম ও স্বেচ্ছারিতার’অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন মোট ২১ প্রার্থী। নির্বাচনের আগেই পরিচালক পদ পাওয়া নিশ্চিত হয়েছিল ৯ জনের।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
খেলা
প্রকাশ: শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:২৭
আইসিসিকে বিস্তারিত জানাল বিসিবি
ক্রীড়া ডেস্ক
আইসিসিকে বিস্তারিত জানাল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এর আগে রোববার বিসিবি আইসিসিকে একটি চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানায়। সেই চিঠির প্রেক্ষিতে আইসিসি বিসিবিকে তাদের উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানাতে বলে।

এখন বিসিবি আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে। এই জবাবের ওপরই নির্ভর করবে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না। উল্লেখ্য, টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা।
বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আবারও ভারতের সফরে না যাওয়ার বিষয়ে বোর্ডের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আসিফ নজরুলও বলেন, সরকার ‘জাতীয় সম্মান কিংবা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা’ নিয়ে কোনো আপস করবে না এবং তিনি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানান।
গতকাল পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনও আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ভারতের বাইরে খেলব… আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আমরা তাদের ভারতে পাঠাতে চাই না।’

এদিকে, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন।

গতকাল সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ—সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার চেয়ে ভালো কিছু হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমি যদি বিসিবিতে থাকতাম, তাহলে বিষয়টি যেহেতু সংবেদনশীল, জনসমক্ষে মন্তব্য করার আগে বোর্ডের ভেতরেই আলোচনা করতাম। কারণ একবার প্রকাশ্যে মন্তব্য করলে, সেটা ঠিক হোক বা ভুল, সেই অবস্থান থেকে সরে আসা কঠিন হয়ে যায়।’

তামিম যোগ করেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সব কিছুর ঊর্ধ্বে।

আমাদের মোট আয়ের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ আসে আইসিসি থেকে। তাই সিদ্ধান্ত নিতে হবে, কোনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হবে।’
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সর্বশেষ সংবাদ
শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয়
৫ মিনিট আগে |খেলা
বিএনপির ১০ নেতাকর্মীর অব্যাহতি প্রত্যাহার
৯ মিনিট আগে |সারাবাংলা
বাজুস নওগাঁ জেলার দ্বিবার্ষিক নির্বাচনে রাজু-গৌর প্যানেলের জয়
৯ মিনিট আগে |সারাবাংলা
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?
১৩ মিনিট আগে |রাজনীতি
সংকট ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে মোবাইল ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
১৬ মিনিট আগে |রাজধানী
আইসিসির টাকায় আমাদের ক্রিকেট চলে : তামিম ইকবাল
১৯ মিনিট আগে |স্পোর্টস
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ বাংলা পাঠ প্রকাশ
১৯ মিনিট আগে |জাতীয়
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠকে শুভেচ্ছা জানালেন তাসনুভা তিশা
২২ মিনিট আগে |আনকাট
নড়বড়ে কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল
২৪ মিনিট আগে |সারাবাংলা
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠকে শুভেচ্ছা জানালেন আবু সুফিয়ান
২৪ মিনিট আগে |আনকাট
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
২৬ মিনিট আগে |খেলা
‘মানবিক বাংলাদেশ বিনির্মাণে কালের কণ্ঠ অতীতের মতো পাশে থাকবে’
২৬ মিনিট আগে |আনকাট
সর্বোচ্চ করদাতা রাশমিকা মান্দানা
২৭ মিনিট আগে |বিনোদন
সরবরাহ কম থাকায় রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে বাসিন্দারা
২৮ মিনিট আগে |রাজধানী
ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না : গোলাম পরওয়ার
৩০ মিনিট আগে |রাজনীতি
‘কালের কণ্ঠ’ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে আসছে : সালাম পিন্টু
৩১ মিনিট আগে |আনকাট
‘কালের কণ্ঠ’ জনমানুষের কথা বলে : আবদুল মান্নান
৩৪ মিনিট আগে |আনকাট
পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনায় সূচনা
৩৬ মিনিট আগে |বিনোদন
পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি
৪০ মিনিট আগে |জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বিদেশি ওয়ান শ্যুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্ধার
৪১ মিনিট আগে |সারাবাংলা
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
৪৮ মিনিট আগে |সারাবাংলা
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
৫৩ মিনিট আগে |রাজনীতি
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে : শিল্প উপদেষ্টা
৫৩ মিনিট আগে |সারাবাংলা
৭-৯ডিগ্রিতে কাঁপছে উত্তরাঞ্চল, শীতজনিত রোগে বাড়ছে মৃত্যু
১ ঘণ্টা আগে |সারাবাংলা
বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপে একমাত্র বাধা ট্রাম্পের ‘নৈতিকতা’
১ ঘণ্টা আগে |বিশ্ব
জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদা জিয়ার কবর জিয়ারত
১ ঘণ্টা আগে |শিক্ষা
পদ ফিরে পেলেন বিএনপির ১২ নেতা
১ ঘণ্টা আগে |রাজনীতি
সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
১ ঘণ্টা আগে |সারাবাংলা
বেগম খালেদা জিয়া আত্মত্যাগের কারণে একটি প্রতিষ্ঠান ছিলেন : খোকন
১ ঘণ্টা আগে |সারাবাংলা
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : দুলু
১ ঘণ্টা আগে |সারাবাংলা
সর্বাধিক পঠিত
চূড়ান্ত হচ্ছে পে স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন
২১ ঘণ্টা আগে |জাতীয়
নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
২৩ ঘণ্টা আগে |জাতীয়
কমিশনের বৈঠক শেষে পে স্কেল ইস্যুতে যেসব অগ্রগতি জানা গেল
২০ ঘণ্টা আগে |জাতীয়
সুইমিংপুলে সাহসী লুকে ভিডিও প্রকাশ করলেন জেবা জান্নাত
২৩ ঘণ্টা আগে |বিনোদন
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা
২০ ঘণ্টা আগে |জাতীয়
বিএনপি নেতা আলমগীর হত্যা : মূল আসামি শ্যুটার মিশু গ্রেপ্তার
১৮ ঘণ্টা আগে |সারাবাংলা
ঋণখেলাপির দায়ে আমার মনোনয়ন বাতিল হয়নি : মঞ্জুরুল মুন্সী
১৭ ঘণ্টা আগে |সারাবাংলা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
২২ ঘণ্টা আগে |শিক্ষা
নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা আছে কি না জানালেন গভর্নর
৩ ঘণ্টা আগে |জাতীয়
নির্বাচনী পোলিং এজেন্টসংক্রান্ত পরিপত্র জারি
২১ ঘণ্টা আগে |জাতীয়
আইসিসিকে ‘হুমকি’র ভিডিও পাঠিয়েছে বিসিবি
১৮ ঘণ্টা আগে |খেলা
পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হতে পারে যেদিন
৪ ঘণ্টা আগে |জাতীয়
সূর্যের দেখা মিলবে, কমবে তীব্র শীতের অনুভূতি
২০ ঘণ্টা আগে |জাতীয়
সুন্দরবনে পর্যটক অপহরণ, বিপুল পরিমাণ অস্ত্রসহ মূল হোতা গ্রেপ্তার
২৩ ঘণ্টা আগে |জাতীয়
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬
২ ঘণ্টা আগে |সারাবাংলা
যে কারণে পাবনা ১ ও ২ আসনে স্থগিত হলো নির্বাচনী কার্যক্রম
৬ ঘণ্টা আগে |জাতীয়
পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
৭ ঘণ্টা আগে |জাতীয়
ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ
২৩ ঘণ্টা আগে |জাতীয়
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৮ ঘণ্টা আগে |জাতীয়
বোর্ডে থাকলে মুস্তাফিজের ঘটনায় যে সিদ্ধান্ত নিতেন তামিম
২১ ঘণ্টা আগে |খেলা
উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন
২২ ঘণ্টা আগে |জাতীয়
শিগগিরই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
২১ ঘণ্টা আগে |জাতীয়
এবার একসঙ্গে কমল সোনা ও রুপার দাম
২০ ঘণ্টা আগে |বাণিজ্য
আইসিসিকে ‘হুমকি’র ভিডিও পাঠিয়েছে বিসিবি
৮ ঘণ্টা আগে |খেলা
এক কক্ষ থেকেই উত্তীর্ণ ১৫ জন, প্রশ্ন ফাঁসের অভিযোগ বিজেআরআই পরিচালকের
২১ ঘণ্টা আগে |জাতীয়
তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি
২০ ঘণ্টা আগে |রাজনীতি
৪ দিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষ দিন কাল
২১ ঘণ্টা আগে |জাতীয়
গুলশানে বেশি দামে জমি কিনে ভবন করছে সিটি ব্যাংক
৫ ঘণ্টা আগে |বাণিজ্য
কৃষিজমি কর্তন, খনন ও ভরাটে ২ বছরের কারাদণ্ড : ভূমি মন্ত্রণালয়
২২ ঘণ্টা আগে |জাতীয়
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, দায়িত্বে যারা
২১ ঘণ্টা আগে |রাজনীতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category