Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সম্পাদক আটক

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ভোলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ওই এলাকা থেকে সালমান গোলদারকে আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category