Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ২০।

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মোঃ নাহিন খান,
শাহজাদপুর, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ হাসুয়া, দা ও ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব ও শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি উভয়পক্ষের অভিভাবকরা জানার পর তা সংঘর্ষে রূপ নেয়।

রোববার সকাল ১০টার দিকে গ্রামের মাহফুজ সরকার পক্ষ ও জিয়ারুল ফকির পক্ষের অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সকাল ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে মাহফুজের পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে উভয়পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category