Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

যারা জীবনেও ঢাকা আসেননি, তাদের কথা জানতে চাইলেন ফারিণ

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এক দশকের অভিনয়জীবনে ছোট, বড়পর্দা, ওটিটিসহ সব মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি গান ও প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এ অভিনেত্রী।

আজ রোববার (১৮ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তাসনিয়া ফারিণ। সেখানে তিনি তার ভক্ত-অনুরাগীদের কাছে জেলার নাম জানতে চেয়েছেন।

পোস্টে ফারিণ লিখেছেন— একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?

অভিনেত্রীর এ পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করে উত্তর দিচ্ছেন। অনেকে আবার পোস্টটির ভিন্ন অর্থ খুঁজে দেখছেন। কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতূহল বলেও মনে করছেন। কিন্তু কেন অভিনেত্রী সবার জেলার নাম জানতে চাইছেন সেটি ক্লিয়ার নয়।

এদিকে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। 

সিনেমাটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফারিণ। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের অংশ হিসেবে শিগগিরই শ্রীলংকায় যাওয়ার কথাও রয়েছে তার। 

এছাড়া ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে সর্বশেষ ফারিণকে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category