Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে: সাবেক ন্যাটো প্রধান

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্ররা এতে প্রচণ্ড অখুশি। তবে ট্রাম্পের বাড়াবাড়ি থামানোর সময় এসে গেছে মনে করেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন।

ব্রিটিশ গণমাধ্যম বিসিবি’কে রাসমুসেন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামোদ করার সময় শেষ। এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায়।

ওই সাক্ষাৎকারে রাসমুসেন পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন, ট্রাম্প যদি ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত, কারণ ‘ট্রাম্প কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন।’

গ্রিনল্যান্ড নিয়ে সাবেক ন্যাটো প্রধান বলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ন্যাটো টিকে থাকতে পারবে না। রাসমুসেন কড়া ভাষায় বলেছেন, ‘এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর।’

তবে ট্রাম্প প্রকাশ্যেই ইউরোপকে হুমকি ছুড়ে রেখেছেন। বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তিনি যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে। এতে ইউরোপ বা ন্যাটো তাকে সহায়তা না করলে তাদেরও বিরুদ্ধে যাবেন। এতেই শঙ্কায় পড়ে গেছে ইউরোপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category