Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

চর কুকরি-মুকরিতে স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকায় লোকালি লেড অ্যাডাপটেশন প্ল্যান (এলএলএপি) ডেভেলপমেন্ট পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) চর কুকরি-মুকরিতে অবস্থিত অ্যাডাপটেশন লার্নিং সেন্টার (এএলসি)-এর কনফারেন্স কক্ষে কর্মশালাটির উদ্বোধন হয় এবং শনিবার (২৪ জানুয়ারি) এটি শেষ হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের আলোকে একটি কার্যকর ও টেকসই স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির জাতীয় সমন্বয়কারী ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মো. মোস্তফা কামাল। কর্মশালাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমান। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. সায়েদুল হক, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. জাকির হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী জি এম আবদুর রহমানসহ বিভিন্ন গবেষক ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি পড়ছে উপকূল ও চরাঞ্চলের মানুষের ওপর। এসব এলাকার মানুষের স্থানীয় জ্ঞান, বাস্তবতা ও সক্ষমতাকে গুরুত্ব না দিলে কোনো অভিযোজন পরিকল্পনাই টেকসই হবে না। তাই স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি।
কর্মশালায় স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের গবেষক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু ঝুঁকি, জীবিকায় এর প্রভাব, অভিযোজন কৌশল এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দলগত আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, ইউএনডিপির এসজিপি (ঝএচ) প্রোগ্রামের আওতায় পরিচালিত এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে টেকসই অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category