Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে তিন দিনে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এসব প্রাণহানি ঘটে। শনিবার (২৪ জানুয়ারি) আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এএনডিএমএ আরও জানায়, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য হলো ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এএনডিএমএর একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারে ঢাকা রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করতে জনগণকে অনুরোধ করেছেন।

পারওয়ানের প্রাদেশিক প্রশাসন জানায়, আফগানিস্তানের অন্যতম প্রধান মহাসড়ক সালাং বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category