Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

রাজাপুরের ছাত্রদল নেতা সিফাত হ’ত্যা মামলার অন্যতম আসামী হেলাল মেম্বারের ছেলে সাকিব গ্রে”প্তার।

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

২৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৮ বরিশাল এর অধীন ভোলা ক্যাম্প ও -র‌্যাব০৪, সিসিপি-০২ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় অ\’ভিযান পরিচালনা করে ভোলা সদর থানার চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি- মোঃ সাকিব (২৫), পিতা-মোঃ হেলাল উদ্দিন হাওলাদার, সাং-শ্যামপুর, ০৯নং ওয়ার্ড, ০১নং রাজাপুর ইউপি, থানা-সদর, জেলা-ভোলাকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিব (২৫), সহ অপরাপর আসামীরা গত ২৪/১২/২০২৫ ইং তারিখ সন্ধা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ রিজওয়ান আমিন সিফাত (২৮), পিতা- মোঃ আলাউদ্দিন হাওলাদার, সাং-শ্যামপুর, ০৯নং ওয়ার্ড, ০১নং রাজাপুর ইউপি, থানা-সদর, জেলা-ভোলাকে দেশীয় তৈরী ধারালো অ\’স্ত্র-শস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে এবং ভিকটিমের সাথে থাকা ১,১০,০০০ টাকা নিয়ে যায়। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। মামলায় ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের নিমিত্তে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category