Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

তারেক রহমানকে বিশ্বাস করলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না : আন্দালিব রহমান পার্থ

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমানকে বিশ্বাস করুন, বাংলাদেশ ঠকবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের সময় অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের কাছে আসবেন। তবে সংসদে গিয়ে কারা বাস্তবে মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে পারবেন, সে বিষয়টি ভোটাররা ভালোভাবেই জানেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানো হলে তাঁর প্রথম কাজ হবে সংসদে দাঁড়িয়ে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবী তোলা। পাশাপাশি ভোলার অবহেলিত মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ধর্মের প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করতে চায়, তাদের বর্জন করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, বেহেশত ও দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই কোনো ভণ্ড প্রতারকের কব্জায় পড়া যাবে না।
ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বশির হাওলাদার,যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, ভোলা জেলা জিয়া পরিষদ আহবায়ক, নুর নবী তালুকদার, ভোলা জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী,উত্তর দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন। ভোলা জেলা ছাত্রনেতা নুর মোহাম্মদ রুবেল। আগে আন্দালিব রহমান পার্থ উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category