Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল শুক্র অথবা সোমবার। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান।
ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারে ১০ ফেব্রুয়ারি কিংবা তার পরের দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

অঘটন না ঘটলে প্রথম দুটি ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার এইট নিশ্চিত করে ফেলে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করতে পারে। এ ম্যাচ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি।

পাকিস্তান কি সত্যি ভারত ম্যাচ কিংবা বিশ্বকাপ বর্জন করবে? এ প্রশ্ন করা হয়েছিল সেদেশের গণমাধ্যম ‘হাম নিউজের’ সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দীকে।

হোয়াটসঅ্যাপে তিনি বলেন, ‘আপামর জনসাধারণের বিশ্বাস, পাকিস্তান শেষতক বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

তার মতে, পাক-ভারত ম্যাচ থেকে সম্প্রচারকারীরা সিংহভাগ (৬২ শতাংশ) অর্থ আয় করে থাকে। সেক্ষেত্রে তাদের ক্ষতি হবে এক বিলিয়ন ডলার। আইসিসির জন্য যা হবে একটি বড় ধাক্কা।

কিন্তু বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, তার কী হবে? যা প্রায় ৩১৬ কোটি রুপি।

মুজাম্মিল বলেন, ‘সেই অর্থ সরকার পিসিবিকে ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেবে।’

ওয়াসিম আকরামসহ আপনাদের বেশিরভাগ সাবেক ক্রিকেটার বিশ্বকাপ খেলার পক্ষে? এ প্রশ্নে তার উত্তর, ‘ওরা তো ধারাভাষ্য দিয়ে পয়সা পায়। ওরা তো বলবেই খেলতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category